খুলনায় মিরাজকে অন্যরকম সংবর্ধনা

মেহেদী হাসান মিরাজকে কাঁধে তুলে নিয়েছেন এলাকাবাসী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলে চমক জাগানো মেহেদী গতকাল খুলনার কাশিপুরে নিজ এলাকায় পৌঁছালে এভাবেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয় l ছবি: মো. সাদ্দাম হোসেনকতই না ঢাকা-খুলনা করেছেন। প্রতিবারই নেমেছেন খুলনার খালিশপুরের নতুন রাস্তার মোড়ে। কত চেনা এই শহরটা। কিন্তু গতকাল মঙ্গলবারের বিকেলে সম্পূর্ণ অচেনা এক খুলনা এসে দাঁড়াল মেহেদী হাসান মিরাজের সামনে।

বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। এবারের যুব বিশ্বকাপে তৃতীয় হয়েছে দেশ; নিজেও হয়েছেন সেরা খেলোয়াড়।

গতকাল বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে খুলনার নতুন রাস্তা মোড়ে নামেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ। তাঁকে বরণ করে নিতে চারপাশে তখন ব্যতিব্যস্ত হাজারো জনতা।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মিরাজ নিজেই বললেন, ‘আজ খুলনায় নামার পর আমাকে নিয়ে যা করা হলো, তা সত্যিই ভোলার নয়।’

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ