এসেই ঝড় তুললেন আফ্রিদি

ঢাকা:
 বিশ্বব্যাপী টি২০ ক্রিকেটের ব্র্যান্ডদের একজন শহীদ আফ্রিদি। ৩৬-এও যে ফুরিয়ে যাননি সে কথা আবারো প্রমাণ করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলেছেন প্রথম ম্যাচ। মাঠে নেমেই বিপর্যস্ত সিলেট সুপার স্টার্সের দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধে। ব্যাটে তুলেছেন ঝড়। করেছেন হাফ সেঞ্চুরিও।

মাত্র ২২ রানে ৪ উইকেট হারানো সিলেটের ইনিংসটাকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেছেন আফ্রিদিই। ৪১ বলে পাঁচ চার ও চার ছক্কায় ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারের প্রথম বলে স্বদেশী পেসার মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এর মধ্যেই সিলেটকে চাপমুক্ত করতে সক্ষম হন বুমবুম খ্যাত আফ্রিদি।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ