আমিরকে পাকিস্তান দলে চান ওয়াসিম আকরাম


তখন আন্তর্জাতিক ক্রিকেটে তোলপাড় ফেলেছেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ে জড়াননি। ওয়াসিম আকরাম বলেছিলেন, ১৭ বছর বয়সে আমিরের মতো ভালো বোলিং করতেন না তিনি! এই কথায় বোঝা যায় আমিরকে কোন চোখে দেখেছিলেন ওয়াসিম। আর এবার যখন আমিরকে আবার পাকিস্তান দলে নেয়া নিয়ে বিতর্ক তখন তার পাশে দাঁড়ালেন ওয়াসিম। বললেন, আমিরকে দলে নিলে পাকিস্তান দল আরো শক্তিশালী হবে।

স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ ছিলেন আমির। এই বছর ফিরেছেন। আর ফিরে মুগ্ধ করছেন যে কোনো পর্যায়ের খেলায়। এমন সময়ে কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আমিরের পাকিস্তান দলে ফেরার পক্ষে। বলেছেন, "অপরাধের জন্য যা মূল্য দেবার তা দিয়েছে আমির। এখন তাকে দলে ফিরতে দিতে হবে। আমির ফিরলে পাকিস্তান দলের শক্তি বাড়বে। কারণ, সে এখন সেরা বোলার।"

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন ২৩ বছরের আমির। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। এর আগে জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর গ্রেড টু ক্রিকেটে নিয়েছেন ২২ উইকেট। কায়েদ-ই-আজম বাছাই প্রতিযোগিতার চার ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছিলেন। এর পর কায়েদ-ই-আজম ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়েছেন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ