মাশরাফি যেন এক জীয়ন কাঠি। তার ছোঁয়ায় বদলে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দায়িত্ব নেবার পর থেকে পরাশক্তি ভারত-পাকিস্তান থেকে শুরু করে ক্রিকেটের একের পর এক শক্তি পরাভূত হচ্ছে বাংলাদেশের সামনে। প্রতিটি ম্যাচে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে অধিনায়ক মাশরাফি।তরুন মুস্তাফিজ, তাসকিন, আল আমিনদের পাশাপাশি অভিজ্ঞ সাকিব-তামিমদের আগলে রেখেছেন বেশ যত্ন করেই। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্বের এক অনন্য রেকর্ড গড়লেন ম্যাশ। তার অধিনায়কত্বে সবোর্চ্চ ৩১ ম্যাচ জিতেছে বাংলাদেশ।পূর্বসূরী টাইগার অধিনায়কদের মধ্যে তার চেয়ে বেশি বেশি জেতানোর রেকর্ড নেই আর কারো। কাল আফগানদের হারানোর দিনে সাবেক সতীর্থ ও অধিনায়ক হাবিবুল বাশারকে ছাড়িয়ে গেলেন নড়াইল এক্সপ্রেস। বাশারের নেতৃত্বে ৩০ ম্যাচে জিতে বাংলাদেশ।
টেস্ট-ওয়ানডে মেলে ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। আর তাতে ৩০ ম্যাচে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আর ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৩ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন ম্যাশ। তাতে ৩১ ম্যাচে জেতে তার দল।যার ২১টি ওয়ানডেতে আর বাকি নয়টি টি২০ ক্রিকেটে। তবে একটা দিক থেকে এখনো মাশরাফির আগে রয়েছেন বাশার। সাবেক এই অধিনায়কের নেতৃত্বে ২৯টি ওয়ানডে জেতে বাংলাদেশ। আর মাশরাফি সেখানে বাংলাদশকে জিতিয়েছেন ২১ ম্যাচে।তবে ম্যাচ খেলার দিক থেকে বাশারকে অনেক পেছনে ফেলেছেন ম্যাশ। বাশার যেখানে ৬৯ ওয়ানডেতে জিতেন ২৯ ম্যাচ, মাশরাফি সেখানে ২৯ ম্যাচেই ২১ জয়ের মুখ দেখেছেন। অধিনায়কত্বের দিক থেকে এই দুজনের পেছনে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে ৬২ ম্যাচে ২৪ জয় পায় বাংলাদেশ।৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৩টি ম্যাচে টাইগারদের জেতান মুশফিকুর রহিম।
