দেশের ফুটবলে যোগ দিতে ঢাকা আসছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন পরেই ঢাকায় আসবেন ব্রাজিলের দুই ফুটবল কিংবদন্তি। তারা হলেন রোনালদো ও রোনালদিনহো।

দেশের একটি বেসরকারি টেলিভিশন এই খবর দিয়েছে। দেশের ফুটবলের সাথে যোগ দিতে তথা বাংলাদেশ সুপার লিগে (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ঢাকায় আসছেন তারা দুইজন।

২৮ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে তাদের। দেশের ফুটবলে ভিন্ন মাত্রা আনার জন্যই যুক্ত হচ্ছেন তারা।


ওই দিন বিএসএল টুর্নামেন্টের লোগো উন্মোচনের কথা রয়েছে তাদের।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ