কাল টাইগারদের সামনে আরব আমিরাত



স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান ১৩ তম এশিয়া কাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায় ৩০ মিনিটের দিকে। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

গতকাল বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলো এ টুর্নামেন্টের। ভারতের বিপক্ষে মাশরাফিদের শুরুটা উড়ন্তই দেখতে চেয়েছিল সবাই। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। যদিও ধোনির দলের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো শুরু করেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম ম্যাচে জয়টাও তাই হাতছাড়া হয়েছে টাইগারদের।

তাই আগামীকাল শুক্রবার নতুন পরীক্ষার সামনে সাকিব-মাশরাফিরা। বাছাই পর্বে দুর্দান্ত খেলেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই আরব আমিরাতের মুখোমুখি হবে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ