
স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়াকাপের লড়াইয়ে নামছে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ শুরুর আগেই ঘটে কাণ্ড।
লড়াইটা দুই প্রতিবেশি দেশের। এপার বাংলা আর ওপার বাংলা। প্রত্যাশা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে ক্রিকেটের আবহেও।
কিন্তু এশিয়াকাপের আগে হাজির হয়েছে গত বিশ্বকাপের আবহই। রোহিতের আউটে সেই বিতর্কিত 'নো বল' কিংবা বিরাটকে আউট করে রুবেলের রোয়াব-এক একটা দৃশ্য যেন ইতিহাস বন্দি করে রাখার ছবি।
এবারের লড়াইয়ে দাঁড়িপাল্লায় সমান ভারী দুই দলই। আগামীকাল (বুধবার) শুরু এশিয়া কাপ টি-টোয়েন্টি। শুরুতেই মুখোমুখি বাংলাদেশ ও ভারত।
ভারতীয় মিডিয়ার অভিযোগ এবার মওকা মওকা বিজ্ঞাপন বানিয়েছে বাংলাদেশ। ভারতের জি নিউজে বলা হয় ভারতকে এবার মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির বিজ্ঞাপনী খোঁচা।
গত বিশ্বকাপে ভারতই 'মওকা মওকার' সূচনা করে। পরে বাংলাদেশের 'ধরে দিবানি' বিজ্ঞাপন সিরিজও সমালোচনার মুখে পড়ে।
এই বিজ্ঞাপনে একটি উক্তি ছিল 'ইন্ডিয়া
কামিং, বাম্বু ইজ অন'। এটা কিছুতেই কাম্য নয়। প্রতিবেশি দেশটির মিডিয়া বলছে ভারতের ক্রিকেটাররা বাংলাদেশে আর এ সময় তাদের ফের বিজ্ঞাপনী খোঁচা দেয়া হয়েছে।
ভারতীয় মিডিয়ার প্রত্যাশা এর জবাব ধোনিরা জবাব দেবে ব্যাট হাতে। জেনে নেয়া যাক নতুন বিজ্ঞাপনের বিষয়ে। এখানে বাংলাদেশকেও হেয় করা হয়েছে।
বিজ্ঞাপনের চিত্রে খেলা দেখছিল দুই দর্শক। বিজ্ঞাপনে বাংলাদেশ জিতে যায়। পরে উপস্থাপনায় আসেন বাংলাদেশের এক তরুণী।
তার অপর পাশে বসা ভারতীয় এক ক্রিকেট বিশ্লেষক। বাংলাদেশে উপস্থাপিকা ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞকে বলছে, বাংলাদেশ তো জিতে গেল।
ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ তার কথার জবাবে বলেছে, তেলাপোকা জিতলে তো আর পাখি হয় না! এই বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ টাইগারপ্রেমীদেরও।
এখানে তেলাপোকা বলতে মাশরাফিদের বুঝান হয়েছে। আর পাখি বলতে ভারতীয় ক্রিকেটারদের বুঝানো হয়েছে। রবির এই কাণ্ডজ্ঞানহীন কাজের ব্যাপক সমালোচনা হচ্ছে।