
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আপলোড করেন সাকিব আর তাতে ক্যাপশন দেন ‘১৯৫২ সালের ভাষা শহীদের জানাই অসীম শ্রদ্ধা।’
সাকিব শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কারণে সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। সাকিবের ফেসবুক পেজে প্রায় ৭৬ লক্ষ অনুসারী রয়েছেন। তার প্রায় এক তৃতীয়াংশ বিদেশি অনুসারী। তাই তাদের জন্য ক্যাপশনটি ইংরেজিতেও লিখে দেন সাকিব। লিখেন ‘In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952.’