ক্রিস গেইলকে ‘বোকা বানিয়ে’ যেভাবে বোল্ড করলেন কাটার মুস্তাফিজ !



স্পোর্টস আপডেট ডেস্ক- বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বুলস ও ঢাকা ডিনামাইটস। টস হেরে ব্যাট করছে বরিশাল। মিরপুরে শুরুতেই উঠেছিল ক্রিস গেইলের ঝড়। ৩১ রানের সেই ঝড়টা থামিয়েছেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের সামনে পরে প্রথম বলেই বোল্ড হয়ে যান ভয়ংকর ব্যাটস্ম্যান খ্যাত ক্রিস গেইল !
প্রথম ওভারেই রনি তালুকদার (৪) একটি বাউন্ডারি মারার পর ফিরে গেছেন। নাসির হোসেনের বলে ম্যালকম ওয়ালারকে ক্যাচ দিয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে স্পিনার মোসাদ্দেক হোসেনকে দুইটি চার ও একটি ছক্কা মেরেছেন গেইল। এই ওভারে এসেছে ১৬ রান। তৃতীয় ওভারে সাব্বির কোনো রান নিতে পারেননি। মেডেন ওভার। চতুর্থ ওভারে মোসাদ্দেককে আবার দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন গেইল।


প্রথম ১১ বলে কোনো রান করতে পারেননি সাব্বির। পুরো টুর্নামেন্টে ফ্লপ তিনি। আগের ১০ ম্যাচে করেছেন ৬০ রান। তাই তার তিন নম্বরে ব্যাট করাই ছিল চমক। কিন্তু সাব্বিরের ব্যাট জ্বলে উঠলো এই ম্যাচে। ষষ্ঠ ওভার থেকে মারতে শুরু করেন তিনি। আবুল হাসানের ওই ওভারে নেন ১৮ রান। যার মধ্যে একটি চার, দুটি ছক্কা। এক ওভার পর ডাউন দ্য উইকেটে মোসাদ্দেককে ডাউন দ্য উইকেটে মারা তার ছক্কাটি ছিল দেখার মতো।

সাব্বিরই বেশি বল খেলছিলেন। রানও আসছিল। দশম ওভারে বরিশালের ছন্দপতন হলো। মুস্তাফিজুর রহমানের বলের লাইনে যেতে পারলেন না গেইল। ১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে হলেন বোল্ড!

বরিশাল শেষ চারে এসেছে ১০ ম্যাচের ৭টি জিতে। অন্যদিকে ঢাকা এখানে এসেছে ১০ ম্যাচের ৪টিতে জিতে। লিগ পর্বে একে অন্যের সাথে দুবার দেখা হয়েছে তাদের। দুই ম্যাচেই জিতেছে বরিশাল। আর এলিমিনেটর ম্যাচে যে দল জিতবে তাদের ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে। আর আজকের ম্যাচে হারা দলের টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে।


ক্রিস গেইলকে ‘বোকা বানিয়ে’ যেভাবে বোল্ড করলেন কাটার মুস্তাফিজ ! ভিডিও টি দেখতে...




সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ