সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠৈছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত দিল্লি টেস্টের পারফরম্যান্সেই সাকিবকে পেছনে ফেলেছেন অশ্বিন। ভারতের ৩৩৭ রানে জয়ের ম্যাচে দুই ইনিংসে ৭ উইকেট পেয়েছেন অশ্বিন, একমাত্র ইনিংসে রান করেছেন ৫৬।
সব মিলিয়ে এই সিরিজে ৩১টি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন অশ্বিন। ছুঁয়েছেন শচিন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগের ভারতীয় রেকর্ড। পাঁচ বার করে সিরিজ সেরা হয়েছেন তিন জনই। তবে ২০০ টেস্ট খেলে ৫ বার সিরিজ সেরা হয়েছিলেন টেন্ডুলকার, ১০৩ টেস্টে শেবাগ। অশ্বিন সেই রেকর্ড ছুঁলেন ৩২ টেস্টেই!
শীর্ষে ওঠা অবশ্য এবারই প্রথম নয় অশ্বিনের। ২০১৩ সালের ১২ নভেম্বর প্রথমবার উঠেছিলেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। ৪০৬ রেটিং পয়েন্ট এখন অশ্বিনের, ৩৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব। স্টুয়ার্ট ব্রড তিনে ৩১৫ পয়েন্ট নিয়ে, ২৯৮ পয়েন্ট নিয়ে চারে ভার্নন ফিল্যান্ডার। আর ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে মিচেল স্টার্ক।
দিল্লি টেস্টে জোড়া শতক করে ১৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন অজিঙ্কা রাহানে। র্যাঙ্কিংয়ে ভারতের সেরা ব্যাটসম্যান এখন তিনিই। বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে উঠে এসেছেন রবিন্দ্র জাদেজা। দিল্লি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে উঠে এসেছেন সাত নম্বরে। সিরিজে নিয়েছেন ২৩ উইকেট।