আর্জেন্টাইন তারকা মাসচেরানোর ১২ মাসের জেল


স্পোর্টস ডেস্ক: আয়কর ফাঁকি দেয়ার অপরাধে শেষ পর্যন্ত ১২ মাসের জেল হলো আর্জেন্টাইন ডিফেন্ডার জাভিয়ের মাসচেরানোর। রোববার এই শাস্তি ঘোষণা করে স্পেনের আদালত। তবে মাসচেরানো ভক্তদের জন্য সুখবর হলো আয়কর বিভাগের সঙ্গে বোঝাপড়া করায় তাকে কারাভোগ করতে হবে না। মূলত স্পেনের আইনের বলে আবারো বেঁচে গেলেন তিনি। জানা যায়, বার্সা তারকা স্পেনের আদালতকে প্রতিশ্রুতি দিয়েছেন বকেয়া কর মিটিয়ে দিবেন তিনি। দুই বছরে প্রায় ষোল লক্ষ ইউরো কর নাকি ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগেও ২০১১ সালে চার মাস এবং ২০১২ সালে ৮ মাস মোট দু’বার জেলের শাস্তি হয়েছিল জাভিয়ের মাসচেরানোর। সূত্র : দ্য মিরর

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ