পাকিস্তান সুপার লিগে দশ বাংলাদেশি ক্রিকেটার, আছে চমক!



পাকিস্তান সুপার লিগের(পিএসএল) প্রথম আসর বসতে যাচ্ছে ২০১৬ এর ফেব্রুয়ারিতে। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইতে। এই আসরে ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২১ তারিখে।

আর ড্রাফটে নাম আছে ১৩৭ জন পাকিস্তানি ও ১৭১ বিদেশি ক্রিকেটারের। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও উদীয়মান শ্রেণীতে ভাগ করা এই ক্রিকেটারদের মধ্যে আছেন ১০ জন বাংলাদেশি। মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, নাসির হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের নাম না থাকলেও আছে মুমিনুল হক ও ইমরুল কায়েসের নাম। সবচেয়ে বড় চমক হিসেবে আছে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিসের নাম।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান আছেন সর্বোচ্চ শ্রেণী ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে। এই শ্রণীর ক্রিকেটারদের সম্ভাব্য দাম হতে যাচ্ছে প্রায় ১ কোটি টাকা।

এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে কোন বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও গোল্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। আর সিলভার ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। উদীয়মান ক্যাটাগরিতে শুধুমাত্র পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা স্থান পেয়েছেন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ