বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিরুদ্ধে ১৬৩ রানের বিশাল সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুরে টসে জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠিয়েছিল রংপুর। ইমরুল কায়েস আর লিটন দাসের চমৎকার সূচনার ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে তারা ওই স্কোর করে। স্কোর আরো বাড়াতে অধিনায়ক মাশরাফি মর্তুজা টপ অর্ডারেই নেমেছিলেন। তবে এই ফটকায় কাজ হয়নি। তিনি ১ রানে বিদায় নেন।
তবে ইমরুল কায়েস আর লিটন দাস ওপেনিং জুটিতে ৭৯ রানের যে ভিত গড়ে দিয়েছিলেন, সেটাতে ভর করে বড় স্কোর করতে সক্ষম হয় কুমিল্লি।
ইমরুল ৪৮ বলে ৬৭ রান করেন ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে। লিটন দাস করেছিলেন ২৮ রান। মিডল অর্ডারে ঝড় বইয়ে আসার জাইদি করেন ১৫ বলে ৪০ রান।
রংপুরের পক্ষে পেরেরা নেন ৫ উইকেট।