সিলেটকে উড়িয়ে দিয়ে শীর্ষ দুই নিশ্চিত কুমিল্লার



শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সিলেট সুপার স্টার্সের প্রয়োজন ছিল বড় জয়। উল্টো তারা হারল বড় ব্যবধানে। সিলেটকে উড়িয়ে দিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রাথমিক পর্বের শেষ দিনে সিলেটকে ৭১ রানে হারিয়েছে কুমিল্লা। ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তুলেছিল কুমিল্লা। ১৩.৫ ওভারে সিলেট গুটিয়ে যায় ৭৯ রানেই।

সিলেটের পরাজয়ে শেষ ম্যাচে মাঠে নামার আগেই শেষ চার নিশ্চিত হয়ে গেল ঢাকা ডায়নামাইটসেরও।

২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েছে কুমিল্লা। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে শেষ দিকে ঝড় তুলতে পারেননি দলের ব্যাটসম্যানরা। বিস্ফোরক ব্যাটিংয়ের সামর্থ্য যার ছিল, সেই আন্দ্রে রাসেল উইকেট গিয়েছেন শেষ ওভারে। খেলতে পেরেছেন মোটে ১টি বল!

তবে সিলেটের জন্য চ্যালেঞ্জটা আরও বড়। জয়ের লক্ষ্য হয়ত কঠিন নয়, কিন্তু টিকে থাকার লক্ষ্যটা বেজায় কঠিন! রান রেটে ঢাকার সমান্তরালে আসতে এই ১৫১ রান ১০.৪ ওভারে তাড়া করতে হবে সিলেটকে। আর পরের ম্যাচে কামনা করতে হবে ঢাকা ডায়নামাইটসের পরাজয়।

কুমিল্লা ইনিংসের শুরুতেই হারিয়েছিল লিটন দাসকে। মোহাম্মদ শহীদকে দারুণ এক পুল শটে চার মেরে পরের বলেই আউট লিটন (৪)। তবে ইমরুল-শেহজাদের জুটিতে দারুণ গতিতেই এগোতে থাকে কুমিল্লা। চোখধাঁধানো কিছু শট খেলেছেন দুজনই। ১০ ওভারে কুমিল্লা তোলে ১ উইকেটে ৭৫।

তবে শেহজাদের আউটের পর কিছুটা গতি হারায় দলের ইনিংস। ৩১ বলে ৪২ করে শেহজাদ এলবিডব্লিউ হয়েছেন রুবেলের লো ফুলটসে। কিছুটা থমকে যাওয়া ইমরুল ফিরতি ক্যাচ দেন শহীদ আফ্রিদিকে (২৮ বলে ২৭)।

অলক-জাইদির জুটি টিকে গেলেও সময়মত চার-ছক্কার মেলা বসাতে পারেনি। ঠিকমত টাইমিং করতে না পেরে বেশ কবার নিজের ওপর ফুঁসতে দেখা গেছে জাইদিকে। শেষ পর্যন্ত ২৯ বলে ৩১ করে রান আউট হয়েছেন শেষ ওভারে। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়তে ৪৯ বল খেলে ফেলেছেন দুজন।

শেষ ওভারে ছক্কা মেরে তবু নিজের আর দলের রান একটু বাড়িয়েছেন অলক। শেষ পর্যন্ত অপরাজিত তিনি ২৬ বলে ৩২ রান করে।

সিলেটের শহীদ, রুবেল ও আফ্রিদি নিয়েছেন একটি করে উইকেট।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ