বর্ষসেরার জন্য বিশ্বতারকাদের নাম ঘোষণা, সবার উপরে যিনি


বর্ষসেরার জন্য বিশ্বতারকাদের  নাম ঘোষণা, সবার উপরে যিনি
স্পোর্টস ডেস্ক : প্রতিবারের মত আর কয়েকদিন পরেই চূড়ান্তভাবে বর্ষসেরা ফুটবলার ও কোচের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। কে এবারের বর্ষসেরা ফুটবলার, আবার কে সেরা কোচ? এই প্রশ্নের সঠিক উত্তরটি না জানা গেলেও এই বিষয়ে একটি ধারনা পাওয়া গেছে। নতুন বছরের ১লা জানুয়ারি জার্মানির জুরিখে ব্যালন ডি‘অরের নাম ঘোষণা করবে ফিফা। ২০১৫ সালের ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য ৩ বিশ্বতারকা ফুটবলারের নাম ঘোষণা করেছে ফিফা। ২০১৪ ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে রয়েছেন চারবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি। এই তালিকায় তৃতীয়জন হলেন নেইমার। অন্যদিকে ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে পেপ গুয়ার্দিওলা, লুই এনরিকে ও জর্জ সাম্পাওলির নাম রয়েছে। বিশ্লেষণ বলছে, ফুটবলার হিসাবে মেসি ও কোচ হিসাবে পেপ বর্ষসেরা হওয়ার দৌঁড়ে সবার উপরে রয়েছেন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ